Sunday, April 5, 2026

“বিয়ের আগে পুরুষ সিংহ” রসিকতা ধোনির

Date:

Share post:

“বিয়ের আগে সব পুরুষই থাকেন সিংহের মতো।” সম্প্রতি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এহেন মন্তব্যে রীতিমতো সরগরম সোশ্যাল মিডিয়া। সোমবারই চেন্নাইয়ের একটি বহুজাতিক সংস্থার হয়ে প্রচার অনুষ্ঠানে হাজির হন মাহি। সেই এই মন্তব্য করে বসেন তিনি।

সম্প্রতি তাঁরই একটি ফ্যান ক্লাবের সোশ্যাল মিডিয়া পেজে এই ভিডিও প্রকাশ পেয়েছে। নিন্দুকেরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি বিয়ে করে আফসোস করেছেন মিস্টার কুল? আন্তর্জাতিক ক্রিকেটে সফল ক্রিকেটার হলেও কী ভালো স্বামীর সংজ্ঞায় উত্তীর্ণ হতে পারলেন না তিনি? ধোনির ভক্তকূলের অবশ্য প্রতিক্রিয়া, “মাহি তো মাহি হ্যায়”।

যদিও ওই প্রচার অনুষ্ঠান থেকেই ধোনি জানান, “আমি ভালো স্বামী বলতে যা বোঝায় তার থেকে অনেক বেশি কিছু। কারণ, আমার স্ত্রী যা করতে চায়, আমি তাঁকে করতে দিই”। এমনকী, ওই ভিডিওতে মাহি বলেছেন, স্বামীদের ভালো থাকার প্রধান শর্তই হল তাঁদের স্ত্রীদের ভালো রাখা। তবে, এই সব নিয়েও সমালোচনা পিছু ছাড়ছে না ধোনির।

দেখুন কী বললেন ধোনি…

আরও পড়ুন-ক্রিকেটের বাইশ গজে দেশকে এনে দিয়েছেন সাফল্য, এবার শ্রীলঙ্কার প্রশাসনিক পদে মুরলী

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...