Saturday, April 11, 2026

মান ডোবালেন নুসরত, সম্মান বাঁচালেন খগেন!

Date:

Share post:

রাজনীতির হাতেখড়ি না থাকলে যা-যা হওয়ার সেটাই হলো বুধবার সংসদে। সংবিধান দিবস উদযাপনের দিনে সংসদ ছেড়ে আম্বেদকর মূর্তির নিচে তৃণমূল সাংসদরা জড়ো হয়েছিলেন। প্রায় সকলেই সেখানে হাজির। নেই শুধু নুসরত। তিনি তখন সংসদে বক্তৃতা শুনতে ব্যস্ত। আর তৃণমূলের বিক্ষোভে হাজির বিজেপির উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। গণতন্ত্র বাঁচাও দিবসে!

সেন্ট্রাল হল থেকে তৃণমূলের ঘরে ফিরে নুসরত বুঝতে পারলেন, মস্ত ভুল হয়ে গিয়েছে। গতকালই হোয়াটস অ্যাপ করে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সব সাংসদকে জানিয়েছিলেন। কিন্তু ব্যস্ত সাংসদ দেখারই সুযোগ পাননি হোয়াটসঅ্যাপ। ফলে সকাল দশটায় সংসদীয় অফিসে না এসে সোজা সংসদে ঢুকে যান। সরকারি অনুষ্ঠানে অংশও নেন। আর বিজেপি সাংসদ খগেন মুর্মু সকালেই আম্বেদকর মূর্তির তলায় চলে আসেন। গলা মেলান সাংসদদের সঙ্গে। পরে যখন বুঝতে পারেন বিরাট ভুল করেছেন, তখন দে ছুট সেন্ট্রাল হলের দিকে।

এই সেমসাইড কাণ্ড দেখে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ঠিকই আছে ফলাফল ১-১ হয়ে গেল। আর রাজ্যসভায় তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন বলেন, মিনিট দশেকের জন্য হলেও দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন। আর রাজনৈতিক মহল বলছে, মান ডোবালেন নুসরত, সম্মান বাঁচালেন খগেন!

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...