Saturday, March 28, 2026

হারের যে ৬টি কারণ বললেন দিলীপ ঘোষ

Date:

Share post:

তিন কেন্দ্রে ধরাশায়ী হওয়ার পর বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ স্পষ্টভাষায় জানালেন, উপনির্বাচনে সাধারণভাবে শাসকদলের পক্ষেই রায় হয় এক্ষেত্রেও তাই হয়েছে। তবে এটাও ঠিক আমরা যা যা ভেবেছিলাম ঠিক তার উল্টো হয়েছে এতটা আশা করিনি। কার্যত বঙ্গ বিজেপির মুখ দিলীপ ঘোষ দিল্লিতে বসে হতাশার কথাই বললেন বৃহস্পতিবার সন্ধ্যায়।

ঘরের পিছনে যে ফ্যাক্টর গুলি দিলীপ ঘোষ বললেন তা হল–

১. নিশ্চিতভাবে এই ভোটে এনআরসি একটা ফ্যাক্টর হয়েছে। মানুষকে আরও বোঝাতে হবে।

২. আমাদের কাজ করতে দেওয়া হয়নি। ফলে মানুষ হয়তো ভেবেছেন বিজেপিকে জিতিয়ে লাভ নেই। কারণ, এলাকার কোনও কাজ হবে না। তাই হয়তো ভোট গিয়েছে সরকারি বাক্সে।

৩. এলাকায় এলাকায় প্রার্থী এ ক্ষেত্রে অন্যতম ফ্যাক্টর হয়েছে সেটাও একটা কারণ হতে পারে।

৪. ভোট লুঠ, রিগিং এবং সরকারি দলের ক্রমান্বয় হুমকি, এসবকেও কারণের বাইরে রাখলে ভুল হবে।

৫. অনেকে দলীয় কোন্দলের কথা বলছেন। আমি বলব আমাদের চাইতে তো তৃণমূলে সেটা বেশি। ওদের নেতাকে তো ঘর বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল।

৬. লোকসভায় মোদি হাওয়া ছিল। এটা যেমন ঠিক তেমনি পাল্টা বিজেপির পালে হাওয়া তৈরিতে আমাদের খামতি ছিল।

তিন কেন্দ্রে পরাজয়ের পর এই পাঁচটি কারণকে সামনে আনলেন রাজ্য বিজেপি সভাপতি। সেই সঙ্গে বললেন, এটা কোনও বিষয় নয়। আমরা এখনও বুথ ভিত্তিক কমিটিগুলো সব করে উঠতে পারিনি। বিগত কয়েক মাস ধরে কাজ চলছিল। আশা করছি ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর পুর ভোটে দেখবেন আমরা বহু পুরসভা দখল করেছি।

Related articles

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভক্তদের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...