Tuesday, March 31, 2026

উপনির্বাচনে মাত্র একটি আসন জিতে কোনওরকমে মুখরক্ষা বিজেপির

Date:

Share post:

বৃহস্পতিবার দেশজুড়ে চারটি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি আসনেই ভরাডুবি হয়েছে বিজেপির। এখানে সবকটি অশনি জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক বলে পরিচিত খড়গপুর সদর কেন্দ্রটিও হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের।

তবে উত্তরাখণ্ডে নিজেদের দুর্গ অটুট রাখল বিজেপি।উত্তরাখণ্ডের পিথোরাগড় কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছে তারা। কংগ্রেস প্রার্থী অঞ্জু লুন্ঠিকে প্রায় ৪ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেন বিজেপির চন্দ্রা পান্থ। ৫১ শতাংশের বেশি ভোট পান তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের জুনে বিজেপি বিধায়ক তথা উত্তরাখণ্ডের মন্ত্রী প্রকাশ পান্থের মৃত্যুতে এই কেন্দ্রটি শূন্য হয়। তাঁর স্ত্রী চন্দ্রা পান্থকে ওই কেন্দ্রে দাঁড় করায় বিজেপি। এবং তিনি এদিন জয় পান।

দেশজুড়ে চারটি কেন্দ্রের মধ্যে তিনটিতে ভরাডুবি হলেও উত্তরাখণ্ডের আসনটি অবশ্য দখলে রাখল। কিছুটা মুখরক্ষা হলো বিজেপির।

Related articles

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...