Friday, June 19, 2026

প্রি-টেস্টে ফুল মার্কস, প্রশান্ত কিশোরের মুখে প্রশান্তির হাসি

Date:

Share post:

উপনির্বাচন না কি ফাইনাল পরীক্ষার প্রি-টেস্ট? ৩ কেন্দ্রের উপনির্বাচন যেন একুশের বিধানসভা ভোটের অ্যাসিড টেস্ট। লোকসভা নির্বাচনের ফলে বিজেপির ফলে চওড়া হাসি হেসেছিলেন বিজেপি নেতারা। এমনকী, ২০২১-শে বাংলা জয়ের দিবাস্বপ্নেও যেন দেখেছিলেন তাঁরা। মা-মাটি-মানুষের দলের সঙ্গে জনতার সংযোগ কমে গিয়েছে বলে মত ছিল রাজনৈতিক মহলের।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লোকসভা ভোটের ৬ মাস পরে বাংলায় ৩ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে একটিও আসন পেল না গেরুয়া শিবির। আর এবার যাঁদের হাসি চওড়া হল, তাঁদের অন্যতম নাম পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর। নিজের মনোভাব লুকিয়ে রাখতে পারেননি তিনি। নির্বাচন রণনীতি গুরু প্রশান্ত কিশোর বলেন, এই ফলাফলে তিনি দারুণ খুশি।

করিমপুর, কালিয়াগঞ্জ, খড়গপুর ৩ কেন্দ্রেই জয়ী তৃণমূল। কালিয়াগঞ্জ ও খড়গপুরে এই প্রথমবার জয় পেল শাসকদল। লোকসভা ভোটের ফলের পরে নির্বাচন রণনীতি গুরু পিকে-র দ্বারস্থ হয় তৃণমূল। এই পিকে-ই কিন্তু একসময় ছিলেন বিজেপির ইলেকশন স্ট্র্যাটেজিস্ট । নিজের টিম নিয়ে জেলা ভিত্তিক কাজ শুরু করেন প্রশান্ত কিশোর। বাংলায় ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু হয়। জোর দেওয়া হয় সেই জনসংযোগে, যেটা একসময় তৃণমূলের সবচেয়ে শক্তিশালী জায়গা বলে মনে করা হত। একুশের বিধানসভা নির্বাচনের আগে ২৫ নভেম্বরের ৩ কেন্দ্রের উপনির্বাচনকেই প্রি-টেস্ট হিসেবে ধরে শাসকদল। কালিয়াগঞ্জে ৫ জনের, করিমপুরে ৪ জনের ও খড়গ্পুরে ৭ জনের দল গঠন করে লাগাতার মাসখানেক ধরে স্থানীয়দের সঙ্গে কথা বলে সুযোগ-সুবিধা, অভাব-অভিযোগ নথিভুক্ত করা হয়।

তৈরি হয় কেন্দ্র ভিত্তিক ইশতেহার। এমনকী, স্থানীয় বাসিন্দাদের কথা মাথায় রেখে তেলুগু ভাষাতেও ইশতেহার প্রকাশ করে তৃণমূল। কালিয়াগঞ্জে এনআরসি নিয়েও ভোটারদের বোঝায় শাসকদল।

এর পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব সরিয়ে একছাতার তলায় সবাইকে নিয়ে এসে একসাথে কাজ করার উপর জোর দেন পিকে। আর সেই হোমওয়ার্কের জেরেই প্রি-টেস্টে ফুল মার্কস ঘাসফুলের। আর প্রশান্তি প্রশান্ত কিশোরের মুখে।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...