Friday, June 19, 2026

ঝাড়খন্ডও কি ফসকে যাবে বিজেপির হাত থেকে?

Date:

Share post:

মহারাষ্ট্রের পর এবার কী ধাক্কা ঝাড়খন্ডেও? সর্বভারতীয় সমীক্ষা সি ভোটার সমীক্ষা জানাচ্ছে ৮১ আসনের ঝাড়খন্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশ কিছুটা দূরে আটকে যেতে পারে বিজেপি। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন বিরোধী জোট বিজেপিকে টক্কর দেবে সমানে সমানে।

তৈরি এই মুহূর্তে ঝাড়খণ্ড বিধানসভার ম্যাজিক ফিগার ৪১। ৪৭ আসন নিয়ে ক্ষমতায় রয়েছে বিজেপি। কিন্তু কেন এই পরিস্থিতি? প্রথমত, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া। দ্বিতীয়ত, বিরোধীদের মহাজোট। মহাজোটে রয়েছে শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং লালু প্রসাদ যাদবের আরজেডি। কংগ্রেস লড়ছে ৩১ আসনে, আরজেডি ৭ আসনে। বাকি আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। হেমন্ত সরেন কে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়ছে বিরোধীরা। বিজেপি ধাক্কা খেয়েছে তাদের জোটসঙ্গী ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়নের কাছে। আসন রফা না হওয়ায় এবার তারা আলাদা লড়ছে। আলাদা লড়ছে বাবু লাল মারান্ডির ঝাড়খন্ড বিকাশ মোর্চাও।

সমীক্ষা বলছে, ৩৩ আসন পেতে পারে বিজেপি। ৩০ আসন বিরোধী জোট। ঝাড়খন্ড স্টুডেন্স ইউনিয়ন ও এখন বিকাশ মোর্চা পেতে পারে ৬টি করে আসন। ভোটের শতাংশে ৩৪% পেতে পারে বিজেপি। ৩২% পেতে পারে জেএমএম। সবথেকে উল্লেখযোগ্য ঝাড়খণ্ডের ৬০% মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন না মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে। এই সমীক্ষা বাস্তব হলে বিজেপির দুঃখ যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...