Monday, April 6, 2026

চিদম্বরমের জামিন মামলার রায় স্থগিত

Date:

Share post:

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় পি চিদম্বরমের জামিন মামলার রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার, শুনানির পর শীর্ষ আদালত জানায় রায় ঘোষণা হবে শুক্রবার। হাইকোর্ট চিদম্বরমের জামিনের আবেদন বারবার নাকচ করে দেয় দিল্লি। এরপরেই এদিন সুপ্রিম কোর্টে চিদম্বরমের হয়ে জামিনের আবেদন করেন কপিল সিব্বল। বৃহস্পতিবার, বিচারপতি এ এস বোপান্না, আর ভানুমতি এবং হৃষীকেশ রায়ের বেঞ্চে চিদম্বরমের জামিনের আবেদনের মামলার শুনানি হয়।

বারবার দিল্লি হাইহোর্টে আবেদন জানানো পরেও, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় জামিন পাননি প্রাক্তন অর্থমন্ত্রী। হাইকোর্টের তরফে বলা হয়, তাঁকে জামিন দেওয়া হলে দেশবাসীর কাছে ভুল বার্তা যাবে। এই নিয়ে মুখে খোলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। প্রাক্তন অর্থমন্ত্রী প্রশ্ন তোলেন, তিনি কি রঙ্গা এবং বিল্লার মতো অপরাধী? ১৯৭৮ সালে দিল্লিতে এক নৌসেনার আধিকারিকের পুত্র-কন্যাকে অপহরণ ও খুনের ঘটনা নিয়ে দেশে তোলপাড় হয়। দুই নাবালক-নাবালিকার নৃশংস হত্যাকাণ্ডে রঙ্গা ও বিল্লার মৃত্যুদণ্ডের সাজা হয় ১৯৮২ সালে। বারবার আবেদনের পরেও তাঁর জামিন মঞ্জুর না হওয়ায় সেই নৃশংস ঘটনার প্রসঙ্গ তোলেন চিদম্বরম।

এদিকে, বৃহস্পতিবার, সকালে শীর্ষ আদালতে শুনানি শুরুর আগে তিহার জেলে গিয়ে চিদম্বরমের সঙ্গে দেখা করেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি। মিনিট ৫০ ছিলেন তাঁরা। তবে, কী কথা হয়েছে, তা নিয়ে কিছু জানাননি রাহুল-প্রিয়াঙ্কা।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...