Saturday, June 20, 2026

ফের কয়েকদিন গরম বাড়বে

Date:

Share post:

শনিবার অর্থাৎ আগামিকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে। মূলত জম্মু-কাশ্মীর থেকে আসছে এই পশ্চিমী ঝঞ্ঝা, আর এই কারনেই উত্তরের হাওয়া আটকে রয়েছে এই রাজ্যে। ফলে কলকাতায় রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে যাবে। ফলে শীতের যে আমেজ কয়েকদিন থেকে পাওয়া যাচ্ছিল, সেটা কিছুটা কমবে, এমনই খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুক্রবার তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণেই বাড়বে তাপমাত্রা। আর এই কারণে কোথাও কোথাও দেখা দিতে পারে কুয়াশা।উত্তরবঙ্গের জেলাতে কুয়াশা ভারী হবে। তবে আগামী এক সপ্তাহ আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ঘন্টায় ওড়িশা, অসম এবং মেঘালয়ে ঘন কুয়াশা দেখা যাবে, মাঝারি কুয়াশা থাকবে বিহার, ঝাড়খন্ড, সিকিমে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা যেতে না যেতেই নতুন করে আরেকটি ঝঞ্ঝার পূর্বাভাসে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই কারণেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে। ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়, পুদুচেরি, মহারাষ্ট্রও কেরলের উপকূলে।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...