Wednesday, April 1, 2026

অসমের এনআরসি কোঅর্ডিনেটরের বিরুদ্ধে এফআইআর

Date:

Share post:

সুপ্রিম কোর্টের রক্ষাকবচ উঠে যেতেই অসমের এনআরসি কোঅর্ডিনেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের। ১৬০০ কোটি টাকা তছরূপের অভিযোগে প্রতীক হাজেলার বিরুদ্ধে বৃহস্পতিবার সিবিআইয়ের দুর্নীতিদমন শাখায় এফআইআর দায়ের হয়েছে। অসম পাবলিক ওয়ার্কসের তরফে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, হাজেলা ল্যাপটপ ও জেনারেটর কেনায় চরম দুর্নীতি করেছেন। এনআরসির লেনদেনের বিষয়ে তৃতীয় পক্ষকে দিয়ে অডিট করানোর দাবি জানানো হয়েছে। সফ্টওয়্যারের অডিটও প্রয়োজন বলে দাবি তাদের। মাস কয়েক আগেই প্রতীক হাজেলাকে বদলির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু কারণ নির্দিষ্ট করে জানা যায়নি।

প্রতীক হাজেলার তত্ত্বাবধানে গত ৩১ অগাস্ট অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। এই তালিকা ত্রুটিপূর্ণ বলে অভিযোগ তোলে গেরুয়া শিবিরই। এর প্রেক্ষিতে হাজেলার বিরুদ্ধে গত মাসে দু’টি মামলা দায়ের করে অসম পুলিশ।

তবে, শুধু প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও, আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে এনআরসি দফতরের বিরুদ্ধেই। বিধানসভার চলতি অধিবেশনেই এই সংক্রান্ত সমস্ত তথ্য জানাবেন বলে জানিয়েছেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর অভিযোগ, এনআরসি দফতরের কাজে অনেক ত্রুটি রয়েছে। ১৬ দফা আপত্তি জানিয়ে আগেই রিপোর্ট দিয়েছে ক্যাগ।

Related articles

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...