Monday, June 15, 2026

‘ইভিএম-এ যা খুশি করা যায়’, ভরাডুবির প্রতিক্রিয়ায় রাহুল সিনহা

Date:

Share post:

“এ কি কথা শুনি আজ মন্থরার মুখে…”

“EVM-এ যা খুশি করা যায়,” উপনির্বাচনে ভরাডুবির পরের প্রতিক্রিয়া বিজেপি-র রাহুল সিনহার। সাম্প্রতিককালে এই প্রথমবার বিজেপির কোনও নেতা প্রকাশ্যে EVM নিয়ে এই অভিযোগ এনেছেন। তিন কেন্দ্রে পরাজয়ের পর EVM নিয়েই অভিযোগ উঠল বিজেপি’র অন্দর থেকে৷ করিমপুর, কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর উপনির্বাচনে পরাজয়ের পর EVM -কেই অভিযুক্ত করলেন বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা৷ এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্‍কারে রাহুল সিনহা বললেন, EVM -এ যা খুশি করা যায়৷’। তিনি বলেছেন, “নির্বাচন কমিশন সব নির্বাচনই মনিটর করলেও উপনির্বাচনের যাবতীয় প্রক্রিয়া রাজ্যই দেখভাল করে থাকে৷ ভোটে জেতার জন্য তৃণমূল যা ইচ্ছে তাই করতে পারে৷ EVM- এ যা খুশি করা যায়৷ ভোট গণনায় শাসক দলের কারচুপি করে, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না৷

উপনির্বাচনে EVM কারচুপির অভিযোগ এনে বিজেপি নির্বাচন কমিশনে যাবেন বলেও ওই সাক্ষাতকারে জানিয়েছেন রাহুল সিনহা৷ বিজেপি-র সর্বভারতীয় সম্পাদকের অভিযোগ, “রাজ্য প্রশাসন খোলাখুলি ভাবে সাহায্য করেছে তৃণমূল কংগ্রেসকে জিততে”৷

Related articles

ফের যোগীরাজ্যে পুলিশের এনকাউন্টার! মৃত হাই প্রোফাইল খুনের অভিযুক্ত

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজরায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিলেন এই...

NCPI-র শিকড় বাংলাতেই: সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি, কাকলিদের যোগদান নিয়ে অন্ধকারে দলের প্রতিষ্ঠাতা!

ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI) ত্রিপুরার দল হলেও শিকড় এই বাংলাতেই। প্রতিষ্ঠাতা শান্তনু দে (Shantanu De)। সভাপতি...

জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সোমবার (১৫ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

সূচনা জনকল্যাণ শিবিরের: আইন নিজে হাতে তুলে না নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল...