Friday, April 3, 2026

কাল শুরু বামেদের ঐতিহাসিক লং মার্চ

Date:

Share post:

রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাতে এবং চাকরির সুরক্ষার দাবিতে কাল শুরু হচ্ছে বামেদের লং মার্চ। কাল, শনিবার চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার গেট থেকে শুরু হবে এই মিছিল। ১১ডিসেম্বর মিছিল শেষ হবে কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে। লক্ষ মানুষের মিছিল পেরিয়ে আসবে ২৮৩ কিলোমিটার পথ। পুরুলিয়া, বড়জোড়া, বারাকপুর, হলদিয়া দক্ষিণ ২৪পরগনা সহ বিভিন্ন জেলার শিল্পাঞ্চলের মানুষ এই মিছিলে অংশ নেবেন। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও মিছিল বের হবে পয়লা ডিসেম্বর থেকে। সেই মিছিল ১০ডিসেম্বর পৌঁছবে শিলিগুড়িতে। সেদিনই শিলিগুড়ির বাঘাযতীন পার্কে হবে বাম সংগঠনগুলির মহাসমাবেশ।

রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচানোর দাবি, কাজ ও মজুরির বাঁচানো, অনৈতিক ছাঁটাই রোধ, নতুন শিল্প ও কর্মসংস্থানের দাবি, প্রতিরক্ষা, রেল, কয়লাখনি নানা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের বিরোধিতা, এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, বিপিসিএলের উপর আক্রমণের বিরুদ্ধে এই লঙ মার্চ। বাম শ্রমিক সংগঠনের বক্তব্য, শিল্প বিরোধী, শ্রমিক বিরোধী, জনবরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই মিছিল ঐতিহাসিক। দাবি কয়েক লক্ষ মানুষ অংশ নেবেন। মানুষ বীতশ্রদ্ধ এই সরকারের কাজে। মিছিলের স্বতঃস্ফূর্ততা সেটাই প্রমাণ করবে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...