Sunday, June 14, 2026

এক দৈনিকের হেডিং নিয়ে দিনভর চাপানউতোর

Date:

Share post:

উপনির্বাচনের ফল সংক্রান্ত খবরের হেডিং নিয়ে দিনভর শোরগোল৷

শুক্রবারের ‘আজকাল’ সংবাদপত্রে রাজ্যের তিন উপনির্বাচনের ফলাফল সংক্রান্ত খবরের হেডিং নিয়ে তুঙ্গে চাপান উতোর৷ তৃণমূলের তিন আসনেই জয় এবং বিজেপির পরাজয় নিয়ে ‘আজকাল’ পত্রিকা এদিন প্রথম পাতায় গুরুত্ব দিয়েই খবর করেছে৷ প্রথম পাতায় আট কলমের ওই খবরের হেডিং-এ বলা হয়েছে, “মমতা 3, বিষ 0″৷ এই হেডিং-ই তুফান তুলেছে৷ সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে ঝড় চলছে৷ ওদিকে, জানা গিয়েছে, বিজেপির তরফে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে ৷ এদিকে এ ধরনের হেডিং-এ উত্তেজনা সৃষ্টি হওয়ায় ‘আজকাল’ পত্রিকার দফতরে বসানো হয়েছে পুলিশ পাহারা৷
অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতেই আরও এক ঘটনা ঘটেছে৷ সোশ্যাল মিডিয়ায় বিজেপি তরফে অনেকদিন আগেই একটি মিডিয়া গ্রুপ রয়েছে৷ সেই গ্রুপে প্রায় সব সংবাদমাধ্যমের সাংবাদিকরাই যুক্ত করা আছেন৷ এদিন সেই গ্রুপ থেকে ‘রিমুভ’ করা হয়েছে আজকালের এক সিনিয়র সাংবাদিককে৷ ধারনা করা হচ্ছে, ওই হেডিং-এর জেরেই বিজেপি মিডিয়া সেল এই কাজ করেছেন
মোটের ওপর, আজকাল কাগজের হেডিং নিয়ে রাজনৈতিক ও সাংবাদিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ একাংশের বক্তব্য, “বিষ” শব্দটি ব্যবহার ঠিক হয় নি। অন্য পক্ষ বলছে, কাগজের শিরোনামে চমক থাকেই। এক পক্ষ বলছে, বিজেপিকে বিষ বলা হলে তাদের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন ঐ কাগজ নেয় কেন। উল্টোশিবির বলছে, সম্পাদকীয় নীতি বা হেডিংয়ের সঙ্গে বিজ্ঞাপনের কোনো সম্পর্ক নেই।

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...