Saturday, February 7, 2026

ডেবরায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল

Date:

Share post:

মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ডেবরায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। ঘাটালের সাংগঠনিক জেলার বিজেপির প্রাক্তন সভাপতি রতন দত্তের অনুগামীরা বিজেপি কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। উল্টে দেওয়া হয় গাড়ি। অভিযোগ, জেলা সভাপতির দায়িত্ব গ্রহণ করার পর থেকেই, পুরনো কর্মীদের বাদ দিয়ে দল পরিচালনা করছেন অন্তরা ভট্টাচার্য।

সম্প্রতি দলের মণ্ডল সভাপতি নির্বাচনেও স্থান পেয়েছেন অন্তরা ভট্টাচার্য অনুগামী বলে পরিচিত বিজেপি কর্মীরা। এর জেরেই শুক্রবার ক্ষোভে ফেটে পড়েন পুরনো বিজেপি কর্মীরা। দলীয় কার্যালয়ের ঢুকে ভাঙচুর চালানো হয়। নব্য বিজেপি কর্মীরা পার্টি অফিসের ভিতর বসে প্রতিদিন মদ্যপান করেন বলেও অভিযোগ। ঘটনায় মুখে কুলুপ জেলা বিজেপি নেতৃত্বের।

spot_img

Related articles

বান্ধবীকে মারধর ইনফ্লুয়েন্সার শমীকের: স্পষ্ট জানালেন তার বাবা-মা

গোটাটাই না কি রাজনৈতিক পরিকল্পনার অংশ। শুধুমাত্র ভিডিও বানানোর জন্য না কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীকে (Shamik...

প্রকাশ্যে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি: রাশিয়ার তেলের শর্তেই শুল্কে ছাড়

অবশেষে ভারতের তরফে প্রকাশ্যে আনা হলো ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি। সেখানে মিলে গেল আমেরিকার দাবিই। রাশিয়া থেকে...

বালিঘাটের বেআইনি টাকাসহ গ্রেফতার ২! জড়াল সাংসদ সৌমিত্রর পিএ-র নাম 

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বিদ্ধ হল গেরুয়া শিবির। বর্ধমান শহর লাগোয়া জাতীয় সড়কে...

সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও সাবধানী সূর্য, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের( T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া(India)। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)।...