Thursday, April 2, 2026

১ টাকায় চিকিৎসা, ১০ টাকায় খাবার, কৃষিঋণ মকুব, জনমোহিনী ঘোষণা উদ্ধব সরকারের

Date:

Share post:

রাজনৈতিক দড়ি টানাটানি ও অচলাবস্থা শেষে সরকার গড়ার পর এবার আমজনতার আস্থা অর্জনে তৎপর হল মহারাষ্ট্রের উদ্ধব সরকার। শপথ নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে অভিন্ন ন্যূনতম কর্মসূচির অঙ্গ হিসাবে বেশ কয়েকটি জনমোহিনী প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ১ টাকায় চিকিৎসা, ১০ টাকায় ভরপেট খাবার, গরিব পরিবারের মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ, বেসরকারি চাকরিতে স্থানীয়দের জন্য আশি শতাংশ সংরক্ষণ, বস্তি উন্নয়ন, কৃষিঋণ মকুবের ঘোষণা। মহারাষ্ট্র বিকাশ আগাড়ির অভিন্ন কর্মসূচিতে বেশি জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও কৃষিক্ষেত্রে। আপাতত ঢালাও জনপ্রিয় ও জনকল্যাণকর কর্মসূচি নিয়ে পাঁচ বছরের যাত্রাপথ মসৃণ করতে চাইছে শিবসেনা জোট সরকার।

এদিকে ৩ ডিসেম্বরের মধ্যে উদ্ধব সরকারকে আস্থা ভোট করানোর নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল। সূত্রের খবর, শনিবারই হয়ে যেতে পারে আস্থা ভোট। তারপরই মন্ত্রিসভা সম্প্রসারণ।

Related articles

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...