Monday, June 15, 2026

আসুন লাখ টাকার ঘুমোনোর চাকরি করি!

Date:

Share post:

নিশ্চিন্ত নিরুপদ্রবে ঘুমোতে হবে। এটাই হলো চাকরি। প্রতিদিন অন্তত ৯ ঘন্টা, সপ্তাহে ১০০ঘন্টা। তাহলেই মিলবে এক লাখ বেতন! ভাবছেন রসিকতা? এমন চাকরি আবার হয় নাকি? কিন্তু এটাই বাস্তব।

পদটির নাম স্লিপ ইন্টার্নশিপ। সংস্থা স্টার্ট আপ কোম্পানি। বিজ্ঞাপন দেওয়া হয়েছে কোম্পানির ওয়েবসাইটে। এখনই গিয়ে আবেদন করতে পারবেন যাঁরা নিখাদ ঘুম কাতুরে। যাদের কাছে স্বপ্নের চাকরি। ঘুমের চাকরি প্রথম শর্ত হলো ঘুমোতে হবে মনের আনন্দে। দ্বিতীয় শর্ত হলো ঘুমোতে হবে পাজামা অর্থাৎ পাতলুম পড়ে। তৃতীয় শর্ত সপ্তাহে অন্তত ১০০ঘণ্টা ঘুমোতে হবে। চতুর্থ শর্ত ছোট জায়গায় বা আরামদায়ক পরিবেশ ছাড়াই ঘুমোতে পারবেন যাঁরা তারাই বেশি যোগ্য প্রমাণিত হবেন।

wakefit.co, নামে সংস্থার কর্তা চৈতন্য রামলিঙ্গেগৌড়া জানাচ্ছেন, দেশের সেরা ঘুমকাতুরেদের আমরা চাকরি দিতে চাই। মূল উদ্দেশ্য মানুষকে বোঝানো জীবনে ঘুমের কত প্রয়োজন। জীবনে যারা ঘুমোতে ভালোবাসেন তাদের মাধ্যমেই বার্তা দিতে চান। বলতে চান, ঘুমের বিকল্প যেমন নেই তেমনি মানসিক চাপ কাটাতে এবং শারীরিক বিকাশের জন্য ঘুম হচ্ছে সেরা বিষয়। ভিডিও করা হবে ঘুমের দৃশ্য। যে বিছানায় শোবেন তা পরীক্ষা করা হবে। তারপর কোম্পানির কর্মীরা রিপোর্ট দেবেন।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...