Wednesday, May 20, 2026

সক্রিয় সেনা, আরও এক রাজ্য ‘বিজেপি- মুক্ত’ করার ছক

Date:

Share post:

বিজেপির সময়টা ইদানিং ভালোই যাচ্ছে না৷ ফের গেরুয়া-শিবিরের দিকে ধেয়ে আসতে চলেছে এক অশনি সংকেত৷ বৃত্ত সম্পূর্ণ হলে, আরও এক রাজ্য “বিজেপি-মুক্ত” হবেই৷

“মহারাষ্ট্রের ইস্যু শেষ হয়েছে। এ বার আমরা গোয়ার দিকে নজর দিচ্ছি। দ্রুত সেখানেও একটা চমক দেখা যাবে।”

শুক্রবার সকালে এমনই মন্তব্য করে গেরুয়া শিবিরের ঘুম উড়িয়ে দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। আর এর পর থেকে জাতীয় স্তরে শুরু হয়েছে জল্পনা, তাহলে গোয়ার বিজেপি সরকার ফেলে দিতেই কি নেমে পড়েছে শিবসেনা?
পরিকল্পনাটা ঠিক কী, তা বলতেই চাননি রাউত। তবে তিনি বলেছেন, “বিজেপির শরিক গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই শিবসেনার সঙ্গে যোগাযোগ রাখছেন। দিনকয়েকের মধ্যেই একটা চমক দেখবে গোটা দেশ।”

গোয়ার 40 আসনের বিধানসভায় বিজেপির বিধায়ক 27 জন। শরিক গোয়া ফরওয়ার্ড পার্টির 3 বিধায়ক রয়েছেন। তবে ওই রাজ্যে বিজেপি এত স্বস্তিজনক জায়গা ছিল না। গোয়ায় একক বৃহত্তম দল ছিল কংগ্রেস। অন্য দিকে আসন সংখ্যা কম থাকলেও, বিভিন্ন দলের সঙ্গে জোট তৈরি করতে সক্ষম হয় বিজেপি। কিন্তু বেশ কয়েক মাস আগে, কংগ্রেসের 10 বিধায়ক বিজেপিতে যোগ দেন।এর পর একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় বিজেপি। ফলে গোয়ায় সরকার ফেলে দেওয়ার ইচ্ছা বেশ কঠিন।

তবে রাউত আরও বলেছেন, “মহারাষ্ট্রের পর গোয়া, তার পর বাকি রাজ্যতেও এটা হবে। সারা দেশে আমরা বিজেপি- বিরোধী জোট তৈরি করবই।”

Related articles

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...