Tuesday, June 23, 2026

পুরসভার সামনেই আবর্জনার স্তূপ কিন্তু কেন?

Date:

Share post:

স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি এবং বকেয়া বেতনের দাবিতে হালিশহর পুরসভায় বিক্ষোভে ৩০০ জন সাফাইকর্মী। পুরভবনের গেটে তালা ঝুলিয়ে এবং গেটের সামনে আবর্জনা ফেলে এই বিক্ষোভে সামিল তারা। যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মানা হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সাফাইকর্মীরা।
আন্দোলনের ফলে হালিশহর অঞ্চলে সাফাই কাজ বন্ধ। পাশাপাশি, পুরসভার গেটে তালা ঝোলানোয় অন্যান্য কর্মীরাও ভিতরে ঢুকতে পারছেন না। ফলে পুরসভার সমস্ত রকম কাজ বন্ধ হয়ে পড়েছে। সাফাইকর্মীদের অভিযোগ, তাঁদের স্থায়ীকরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও, সেই প্রতিশ্রুতি মানা হয়নি। বারবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। বীজপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, আন্দোলনে অনড় কর্মীরা।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...