Friday, April 3, 2026

ভারতীয় দণ্ডবিধি এবং ফৌজদারি আইনের বদল চান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Date:

Share post:

ইংরেজ আমলে তৈরি ভারতীয় দণ্ডবিধি এবং ফৌজদারি আইনের কাঠামো পরিবর্তনের প্রস্তাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।প্রাথমিকভাবে সেই কাজও শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷

শুক্রবার লখনউয়ে রাজ্য পুলিশ আয়োজিত চতুর্থ অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেসের এক অধিবেশনে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “সরকার ফৌজদারি আইন এবং ভারতীয় দণ্ডবিধিতে কাঠামোগত পরিবর্তনের কাজ করতে চলেছে। একই সঙ্গে অস্ত্র আইন ও মাদক সম্পর্কিত সব ধরনের আইনেরও পরিবর্তন করা হবে। ব্রিটিশ আমলে এ দেশের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হত না। কিন্তু এখন আমরা স্বাধীন, তাই সেই পদ্ধতি এখনও চালিয়ে যেতে পারি না আমরা।” অমিত শাহ বলেন, “একজন মানুষ যখন অপর একজনকে হত্যা করে, তার চেয়ে জঘন্য অপরাধ আর হয় না। এর জন্য ভারতীয় দণ্ডবিধিতে ৩০২ ধারা রয়েছে। সম্পত্তি লুঠ বা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের মতো অপরাধও হত্যার মতোই ঘৃণ্য অপরাধ। এসবও ভাবতে হবে৷ সবকিছু আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে পুলিশের সহযোগিতাও নেওয়া হবে।” এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে একটি ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং পুলিশ পদে আগ্রহী প্রার্থীদের জন্য কেন্দ্রীয় রক্ষা শক্তি বিশ্ববিদ্যালয় তৈরির কথাও ঘোষণা করেন শাহ।

আরও পড়ুন-লতাজিকে দেখতে হাসপাতালে গেলেন উদ্ধব ঠাকরে

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...