Tuesday, June 23, 2026

লতাজিকে দেখতে হাসপাতালে গেলেন উদ্ধব ঠাকরে

Date:

Share post:

শপথ নেওয়ার একদিন পরেই ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরকে দেখতে ব্রিচক্যান্ডি হাসপাতালে গেলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ খোঁজ নিলেন লতাজি’র স্বাস্থ্যের।

দক্ষিণ মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে গত ১১ নভেম্বর শ্বাসকষ্টজনিত কারনে ভর্তি হন সঙ্গীত দুনিয়ার জীবন্ত কিংবদন্তি লতা মঙ্গেশকর। তাঁকে দ্রুত সুস্থ করতে তড়িঘড়ি মেডিকেল টিম বসানো হয় হাসপাতালে।চিকিৎসকেরা জানান, নিউমোনিয়া এবং ফুসফুসে সংক্রমণে ভুগছেন লতাজি। তবে আগের থেকে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। ‘লতাদিদি’-কে দেখতে গিয়ে উদ্ধব ঠাকরে তাঁর শারীরিক উন্নতির খোঁজ নেওয়ার পাশাপাশি সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা সেবিষয়েও বিস্তারিত কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। ওদিকে, সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বোন ঊষা মঙ্গেশকর জানিয়েছেন, আগের থেকে অনেকটাই ভালো আছেন লতা দিদি। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। যতদিন না তাঁরা অনুমতি দিচ্ছেন ততদিন তাঁকে হাসপাতালেই রাখা হবে।

আরও পড়ুন-খুন! ওড়িশায় গিয়ে রাজ্যের শ্রমিকের ফের রহস্য-মৃত্যু

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...