Thursday, June 25, 2026

আই লিগের শুরুতেই পাহাড়ে ধাক্কা খেল বাগান শিবির

Date:

Share post:

মোহনবাগান – ০
আইজল এফসি – ০

আই লিগের শুরুতেই হোঁচট খেল মোহনবাগান। আজ, শুক্রবার অ্যাওয়ে ম্যাচ দিয়ে এ বছরের আই লিগ যাত্রা শুরু করেছে কিবু ভিকুনার ছেলেরা। কিন্তু আইজল এফসির বিরুদ্ধে শুরুর ম্যাচেই ধাক্কা খেল মেরিনার্সরা। ৯০ মিনিটের খেলা গোলশূন্য হয়েই থেকে গেল। ফলে ড্র করে মাঠ ছাড়েন দুই দলের ফুটবলাররা।

বছর চারেক আগে আই লিগ চ্যাম্পিয়ন আইজল এখন ভাঙাচোরা একটা দল। বিদেশির সংখ্যা মাত্র দুই। দেশি ফুটবলারদের বেশির ভাগ জনই অ্যাকাডেমি থেকে উঠে আসা। অন্যদিকে ভিকুনার দল অনেক শক্তিশালী। পাঁচ বিদেশি রয়েছে স্প্যানিশ কোচের সংসারে। কিন্তু তাও শুরুটা মধুর হল না। এই দূর্বল দলের বিরুদ্ধেও জয় পেল না সবুজ-মেরুন শিবির।

আই লিগে যাত্রা শুরু করার আগে বেশ আত্মবিশ্বাসের সুর পাওয়া গিয়েছিল বাগান কোচের গলায়। কিন্তু প্রথম ম্যাচেই যেভাবে ছন্নছারাভাবে খেললেন বাগান ফুটবলাররা, তাতে পরবর্তী ম্যাচে এতটা আত্মবিশ্বাস ভিকুনার গলায় থাকবে না বলেই মনে করছে ফুটবল মহল।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...