Saturday, February 7, 2026

৪ ডিসেম্বর নজরুল মঞ্চে শুরু সঙ্গীত মেলা, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। কলকাতার নজরুল মঞ্চে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বেশ কয়েকজন শিল্পীকে সঙ্গীত সম্মান জানাবে রাজ্য সরকার। শনিবার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে এমনটা জানালেন রাজ্যের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেন।

তিনি জানান, শহরের ১০টি মঞ্চে এই মেলা হবে। পাঁচ হাজারেরও বেশি শিল্পী এই সঙ্গীত মেলায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকেও শিল্পীরা আসবেন বলে জানিয়েছেন ইন্দ্রনীল সেন। দশটি মূল অনুষ্ঠানের জায়গার পাশাপাশি পাড়ায় পাড়ায় বাংলা সঙ্গীত মেলার অনুষ্ঠান করা হবে। ৩২ টা স্কুল, ১৬ টা কলেজের ছাত্র ছাত্রীরা এখানে অংশ গ্রহণ করবে।

বাংলা ব্যান্ডের কথা মাথায় রেখে এই মেলায় বিশেষ আয়োজন করা হয়েছে। এই সঙ্গীত মেলার মাধ্যমে কিংবদন্তি শিল্পী মান্না দে’র নামে বিশেষ প্রদশর্নী করা হবে। একই সঙ্গে বিভিন্ন মিউজিক কোম্পানি এখানে অংশ গ্রহন করবে বলেও জানিয়েছেন ইন্দ্রনীল সেন।

spot_img

Related articles

বান্ধবীকে মারধর ইনফ্লুয়েন্সার শমীকের: স্পষ্ট জানালেন তার বাবা-মা

গোটাটাই না কি রাজনৈতিক পরিকল্পনার অংশ। শুধুমাত্র ভিডিও বানানোর জন্য না কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীকে (Shamik...

প্রকাশ্যে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি: রাশিয়ার তেলের শর্তেই শুল্কে ছাড়

অবশেষে ভারতের তরফে প্রকাশ্যে আনা হলো ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি। সেখানে মিলে গেল আমেরিকার দাবিই। রাশিয়া থেকে...

বালিঘাটের বেআইনি টাকাসহ গ্রেফতার ২! জড়াল সাংসদ সৌমিত্রর পিএ-র নাম 

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বিদ্ধ হল গেরুয়া শিবির। বর্ধমান শহর লাগোয়া জাতীয় সড়কে...

সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও সাবধানী সূর্য, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের( T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া(India)। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)।...