Monday, April 6, 2026

আবার লন্ডনে জঙ্গিহানা, এলোপাথাড়ি ছুরিতে নিহত ৩

Date:

Share post:

আবার লন্ডনের জঙ্গিহানা। শুক্রবার দু’বছর আগের স্মৃতি উস্কে দিল আতঙ্কিত লন্ডনবাসীদের। এবার ছুরি নিয়ে পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ল জঙ্গি। হামলায় দুজনের মৃত্যু হয়েছে। যদিও বেসরকারি সূত্রে বলা হচ্ছে কম করে তিনজনের মৃত্যু হয়েছে। জখম অন্তত পাঁচ। পাল্টা পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত আক্রান্তকারী জঙ্গি।

শুক্রবার দুপুর দুটো নাগাদ লন্ডন ব্রিজের উত্তর দিকে পথচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তি। তার হাতে ছিল বিশাল ছুরি। এলোপাথাড়ি চালাতে থাকে। বেশ কয়েকজনকে আক্রমণ করে। পথচারীরাই তাকে পাকড়াও করে। মাটিতে ফেলে দেয়। পুলিশ পৌঁছলে তাকে গুলি করে খুন করে। নিরস্ত্র অবস্থায় মাটিতে পড়ে থাকার পরেও পুলিশ কেন আততায়ীকে গুলি করে মারল সে নিয়ে প্রশ্ন উঠেছে। তবে লন্ডন পুলিশ সূত্রে খবর আততায়ীর জ্যাকেট দেখে মনে হচ্ছিল সে সুইসাইড ভেস্ট পড়ে রয়েছে। আরও বড় হামলা থেকে বাঁচার জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও পরে জানা গিয়েছে ওটি ছিল জাল জাল ভেস্ট। আতঙ্ক ছড়াতে আততায়ী পড়েছিল। পথচারীদের প্রশংসা করেছে পুলিশ।

 

এদিন সকালে প্রধানমন্ত্রী বরিস জনসন ভোট প্রচারে বেরিয়েছিলেন। প্রচার বাতিল করে ফিরে এসে পুলিশের সঙ্গে বৈঠকে বসেন। দ্রুত ব্যবস্থা নেওয়ায় তাদের ধন্যবাদ জানান। ২০১৭ সালের ৩জুন এই লন্ডন ব্রিজের উপরই এক জঙ্গি ভ্যান নিয়ে পিষে দিয়েছিল পথচারীদের। ঘটনায় ৮জনের মৃত্যু হয়েছিল, জখম হন ৪৮জন। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় ৩জঙ্গির,তারা আইএসের সঙ্গে যুক্ত ছিল। তার কয়েক মাস আগে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর একইভাবে প্রথমে গাড়ির ধাক্কা দিয়ে পরে ছুরি নিয়ে হামলা চালায় এক জঙ্গি। সেবার আততায়ী সহ ৬জন নিহত হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...