Monday, March 30, 2026

বিয়েটা সেরেই ফেললেন জুন

Date:

Share post:

দীর্ঘদিনের বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টলিউড অভিনেত্রী জুন মালিয়া। বিরাট জাঁকজমক করে নয়, বরং নিরিবিলিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে হল বিয়ের অনুষ্ঠান। সম্প্রতি, জানা যায় পিঁড়িতে বসতে চলেছেন জুন। সেই মতো এবার চারহাত এক হলো। রেজিস্ট্রি ম্যারেজের পর রিসেপশন পার্টি দেবেন দু’জনেই। সেখানে অনেকেই আমন্ত্রিত থাকবেন বলে জানা গিয়েছে।

প্রায় ১৪ বছর ধরে সম্পর্কে ছিলেন জুন ও সৌরভ। বিভিন্ন কঠিন সময়ে একে অপরের পাশে থেকেছেন দু’জনে। তবে পয়লা ডিসেম্বর অর্থাৎ আজ রবিবার জুনের বিয়ের দিন ঠিক ছিল বলে শোনা যাচ্ছিল। কিন্তু একদিন আগে শনিবারই সেই শুভ কাজ হয়ে গিয়েছে।

Related articles

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...