Thursday, June 18, 2026

সিলভারস্টার স্ট্যালনের অনুকরণে ট্রাম্পের ছবি পোস্ট নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া!

Date:

Share post:

শত চাপের মধ্যেও নিজেকে চাপমুক্ত রাখতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করলো জানেন? সম্প্রতি, টুইটে নিজের একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প।

টুইটারের নিজের সেই ছবি পোস্ট করে ট্রাম্প মনে করিয়ে দিয়েছে সিলভারস্টার স্ট্যালনের ‘রকি থ্রি’ ছবির কথা। যেখানে দেখা যাচ্ছে, ট্রাম্পের সুঠামো পেশি ও পেটানো চেহারা। আর দাঁড়ানোর সেই একই স্টাইল। তবে শুধু মুখের দিকে তাকালেই বোঝা যাবে পার্থক্যটা। কাল্পনিক চরিত্র বক্সার রকি বালবোয়ার বেশে ট্রাম্পের নতুন ছবি টুইটারে দুনিয়া জোড়া নেটিজেনদের মধ্যে ঝড় তুলেছে।

রকি থ্রি’ ছবিতে বক্সারের বেশে সিলভারস্টার স্ট্যালন জিতে নিয়েছিলেন কোটি কোটি দর্শকের হৃদয়। আর সেই ছবির প্রধান চরিত্রকে নিয়ে ট্রাম্প আচমকা এমন ছবি কেন পোস্ট করলেন? এখন সেই আলোচনাই চলছে সোশ্যাল মিডিয়াতে।

মার্কিন প্রেসিডেন্ট এখন বেশ চাপের মুখে। এরই মধ্যে আগামী বছর আমেরিকার সাধারণ নির্বাচন নিয়েও মার্কিন মুলুকে রাজনীতির ময়দান বেশ সরগরম। এমন সময়ে কেন ট্রাম্প এমন একটি ছবি পোস্ট করলেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ, ছবিতে কোনও ট্যাগ লাইন নেই। ইতিমধ্যেই ভাইরাল ছবিটি লাইক, রিটুইট, কমেন্ট ব্যাপক সাড়া ফেলেছে। স্বাভাবিক ভাবে ছবিটি নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু প্রশ্ন উঠছে, মার্কিন প্রেসিডেন্ট যখন একসঙ্গে এতগুলো চাপের মুখে, তখন তিনি এ ছবি দিয়ে কি নিজের ‘শক্তিশালী’ ভাবমূর্তিকে তুলে ধরতে চাইলেন? নাকি শুধু আলোচনার জন্য ছবিই পোস্ট করলেন? এর উত্তর অবশ্য সময় দেবে।

Related articles

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...