Thursday, June 18, 2026

মোদি-অমিত শাহরাও তো ‘উদ্বাস্তু’’! NRC নিয়ে কটাক্ষ অধীরের!

Date:

Share post:

NRC নিয়ে ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷ এবার তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘উদ্বাস্তু’ বলে আক্রমণ করলেন।

সংসদে প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে অধীর জোর গলায় বলেন, “অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি, আপনারা তো অনুপ্রবেশকারী। আপনাদের বাড়ি গুজরাতে, কিন্তু দিল্লি চলে এসেছেন। আপ খুদ মাইগ্র্যান্ট হ্যায়’! যা নিয়ে গোটা দেশে শোরগোল পরে গিয়েছে।

NRC বা জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হওয়ার পর অসমের মতো গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। যুগ যুগ ধরে ভারতে বসবাস করলেও তালিকায় ঠাঁই হয়নি প্রায় ১৯ লক্ষ মানুষের। যার মধ্যে প্রায় ১৩ লক্ষ হিন্দু।এই নিয়ে লাগাতার নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

অধীরের কথায়, ‘‘ভারতবর্ষ তো এখন ওদের দখলে। যেখানে মন চাইছে সেখানেই এনআরসি হুমকি দিচ্ছে। অসমের এনআরসি সামাল দিতে পারেনি। অন্য রাজ্যগুলিতেও গিয়ে দেখুক।’’

এখানেই থেমে থাকেনি বহরমপুরের সাংসদ। তিনি আরও বলেন, ‘‘পারলে‌ সংসদেও এনআরসি করুক কেন্দ্রীয় সরকার। আমার বাবা বাংলাদেশে ছিলেন। সে ক্ষেত্রে আমিও বহিরাগত। আমাকেও তাহলে কোনদিন সংসদ কিংবা দেশ ছেড়ে চলে যেতে বলবে।”

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...