Monday, March 30, 2026

সৌরভের মেয়াদ সুপ্রিম কোর্টের হাতে

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর আজ, রবিবার ছিল বোর্ডের প্রথম বার্ষিক সাধারণ সভা। সেই সভায় বিসিসিআইয়ের সংবিধানের পরিমার্জন বিষয় সংক্রান্ত আলোচনা করা হয়। তবে এদিন সৌরভের মাথা থেকে ‘কুলিং অফ’-এর খাড়া দূর করতে উদ্যোগী হয়েছে বিসিসিআই। জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট যদি রাজি থাকে, তাহলে ২০২৪ পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতি পদে আসীন থাকবেন মহারাজ।

মুম্বইতে অনুষ্ঠিত হওয়া বোর্ডের ৮৮তম সাধারণ সভায় সুপ্রিম কোর্ট মনোনীত লোধা প্যানেলের সংবিধান সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, মাত্রাতিরিক্ত দুর্নীতিতে জর্জরিত বিসিসিআই-কে নিয়ন্ত্রণ করতে ময়দানে নামে দেশের সুপ্রিম কোর্ট। আদালত মনোনীত বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেল ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য নতুন সংবিধান রচনা করে। অন্যান্য নিয়মকানুনের পাশাপাশি তাতে বলা হয়, কোনও ব্যক্তি বিসিসিআই বা রাজ্য ক্রিকেট সংস্থার কোনও পদে পরপর দু’বার আসীন হলে তাঁকে তিন বছরের জন্য বিরাম নিতে হবে। তা বাধ্যতামূলক বলেই সংবিধানে বলা হয়েছে।

বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হওয়ায়, লোধা প্যানেলের সংবিধান অনুযায়ী সৌরভ গঙ্গোপাধ্যায়ের তিন বছরের বাধ্যতামূলক বিরাম নেওয়ার কথা। অর্থাৎ বিসিসিআইয়ের সভাপতি পদে আর ন’মাস আসীন থাকতে পারবেন মহারাজ। তবে এক্ষেত্রে সৌরভের সুবিধাও আছে। লোধা প্যানেলের সংবিধান সংশোধন হলে পরপর দুটি টার্ম অর্থাৎ ২০২৪ পর্যন্ত বিসিসিআই সভাপতি থেকে যেতে পারবেন বলেই সূত্রের খবর। এখন দেশের শীর্ষ আদালত কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

Related articles

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...