Saturday, April 4, 2026

নিমেষে শেষ সুফল বাংলার ২০০ কেজি পেঁয়াজ!

Date:

Share post:

চোখের নিমেষে শেষ হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের সুফল বাংলার ২০০ কেজি পেঁয়াজ! সোমবার দক্ষিণ কলকাতার লেক মার্কেটে সকাল ৮টা নাগাদ ২০০ কেজি পেঁয়াজ নিয়ে বাজারে ঢোকে সুফল বাংলার গাড়ি। ক্রেতারা যেন অপেক্ষাতেই ছিলেন। হুমড়ি খেয়ে পড়েন সেই গাড়ির উপর।

মাত্র দেড় ঘন্টাতেই ফুৎকারে উড়ে যায় ২০০ কেজি পেঁয়াজ। ভর্তুকি দিয়ে রাজ্য সরকার ৫৯ টাকায় এই পেঁয়াজ বিক্রি করছে শহরের বিভিন্ন বাজারগুলোতে। প্রত্যেককে ক্রেতা পিছু ১ কেজি করে পেঁয়াজ দেওয়া হয়েছে। অনেকে না পেয়ে খালি হাতে ফিরে গিয়েছেন।

ওই একই বাজারে খুচরো দোকানিরা এদিনও কেউ ৯০ টাকা, কেউ আবার ১০০ টাকা কেজি দরে এদিন পেঁয়াজ বিক্রি করেছেন।

দেখুন ভিডিও… সরকারি কর্তাদের অভিযানের পরে পেঁয়াজের বাজার দর কোথায় দাঁড়িয়ে?

আরও পড়ুন-বুলবুল বিপর্যয় মোকাবিলায় কেন্দ্র কোনও সাহায্য করেনি, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...