Thursday, June 25, 2026

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তরুণী, পিছনে কে ?

Date:

Share post:

হায়দরাবাদ কাণ্ডের পরে যখন কলকাতা সহ রাজ্য জুড়ে নারী সুরক্ষার বিষয়ে সচেতনতামূলক প্রচার চলছে, তখনই শনিবার রাতে মধ্য কলকাতার বুকে তরুণীকে তাড়া করার অভিযোগ উঠল। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ মধ্য কলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে হেঁটে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে যাচ্ছিলেন উনিশ বছরের এক তরুণী। হঠাৎই তিনি লক্ষ্য করেন কেউ তাঁর পিছু নিয়েছে। শুধু তাই নয়, মোবাইলে তাঁর ভিডিও রেকর্ডিং করা হচ্ছিল বলেও অভিযোগ। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করলে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তিনি তরুণীকে উদ্ধার করেন। আটক করা হয় বিল্বমঙ্গল সর্দার নামে বছর তেত্রিশের অভিযুক্ত যুবককে। রবিবার, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বিল্বমঙ্গলকে। রাত সাড়ে আটটার সময় জনবহুল মধ্য কলকাতায় এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়ায়। তবে, পুলিশি তৎপরতার প্রশংসা করেছেন ওই তরুণী।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...