Thursday, June 25, 2026

হায়দরাবাদ : উত্তাল সংসদ, মৃত্যুদণ্ড চাইলেন সৌগত রায়

Date:

Share post:

হায়দরাবাদের নারকীয় ঘটনা নিয়ে উত্তাল হল সংসদ। তৃণমূল কংগ্রেস, শিবসেনাসহ অনেকগুলি দলই এদিন সংসদ মুলতুবি করে দেওয়ার আওয়াজ তোলেন। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ঘটনার পর তেলেঙ্গানা প্রশাসন তাদের গাফিলতির কথা অস্বীকার করতে পারেন না। এই ঘটনায় মৃত্যুদণ্ডই হলো যথাযথ শাস্তি। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, এ কোথায় আমরা যাচ্ছি। আজ মেয়েরা পড়াশোনা করছে, চাকরি করছে, এগোচ্ছে। সেখানে এই ঘটনাকে রুখতে হওয়া উচিত কড়া আইন, কড়া শাস্তি। একজোট হয়ে প্রতিবাদ করতে হবে। কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ বলেন, আইন করে এই ঘটনা রোখা যাবে না। ধর্ম-বর্ণ-জাতি না দেখে শাস্তি দিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং বলেন, সদস্যদের মানসিক অবস্থা আমি বুঝি। আমিও এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। সদস্যরা চাইলে আলোচনা করতে পারেন। নির্ভয়াকাণ্ডের পর ভাবা গিয়েছিল এই ঘটনায় রাশ টানা সম্ভব হবে। কিন্তু এই ঘটনা ফের প্রমাণ করছে তা হয়নি। আলোচনা চাইলে হোক। সদস্যরা আইন সংশোধন করতে চাইলে করুন। কড়া শাস্তি হোক দোষীদের। লোকসভার স্পিকার বলেন, যে ঘটনা ঘটেছে তাতে সংসদ একমত। চাইলে আইন সংশোধন করে কড়া শাস্তি। উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু বলেন, দ্রুত শাস্তি চাই এই ঘটনার অপরাধীদের।

আরও পড়ুন-পশু চিকিৎসকের আর্তনাদ থামাতে কী করেছিল অভিযুক্তরা? জেরায় জানাল 4 জন

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...