Monday, June 15, 2026

রাহুল বাজাজের পর কেন্দ্রকে এক হাত নিলেন এবার শিল্পপতি কিরণ

Date:

Share post:

একে একে মুখ খুলছেন। প্রথমে বাজাজ ইন্ডাস্ট্রির কর্ণধার রাহুল বাজাজ। এবার কিরণ মজুমদার শাহ মুখ খুললেন মোদি সরকারের ভঙ্গুর অর্থনীতির বিরুদ্ধে। শিল্পপতি কিরণ বায়ো ফার্মাসিউটিক্যাল ফার্ম ও বায়োফার্মের সিএমডি। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের ক্ষমতাধর প্রথম ১০০জন মহিলার তালিকায় তিনি ছিলেন। কিরণের সাফ কথা, চাহিদা আর যোগান কী করে বাড়ানো যায় আশা করি সে নিয়ে কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে কথা বলবে সরকার। তারপরেই তাঁর বোমা, এখনও পর্যন্ত আমরা অনাহূত এবং কেন্দ্র অর্থনীতি নিয়ে একটাও সমালোচনা শুনতে চাই না। গাড়ি শিল্প বিপর্যস্ত। জিনিসপত্রের দাম আকাশ ছোঁওয়া। আর্থিক বৃদ্ধির হার নেমেছে ৪.৫%-এ। শনিবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর সামনে শিল্পপতি রাহুল বাজাজ বলেন, ইউপিএ সরকারের আমলে যে কারওর সমালোচনা করা যেত। কিন্তু আপনাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে ভয় পায়। আপনারা কাজ করছেন, তাহলে মানুষের মুখ খোলার স্বাধীনয়তা নেই কেন? অমিত শাহ জানান, কারওর ভয় পাওয়ার প্রয়োজন নেই। আর সে নিয়েই ট্যুইট করেন অর্থমন্ত্রী সীতারমন। তিনি বলেন, প্রশ্ন করা হয়েছিল। উত্তরও মিলেছে। সমাধান হয়েছে। একজনের নিজস্ব ধারণা প্রচার করা ঠিক নয়। এর ফলে জাতীয় স্বার্থ খুন্ন হয়। সীতারামনের ট্যুইট সামনে আসার কয়েক ঘন্টার মধ্যেই কিরণের ট্যুইট। সমালোচনার তীর আর সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সোমবার (১৫ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

সূচনা জনকল্যাণ শিবিরের: আইন নিজে হাতে তুলে না নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল...

জেনে নিন সপ্তাহের শুরুতে সোনা-রুপোর দামের হেরফের

আজ সোমবার, সপ্তাহের শুরুতে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...