Saturday, April 4, 2026

উপনির্বাচন- ফর্মূলাতেই পুরভোটের প্রার্থী বাছাইয়ে পিকে’র পরামর্শ

Date:

Share post:

রাজ্যে শতাধিক পুরসভার ভোট আসন্ন৷ কলকাতার পুরভোটও একইসঙ্গে৷ পুরবোর্ড ঘাসফুলেরই দখলে থাকলেও
লোকসভা ভোটে সেসব পুর-এলাকার বেশিরভাগেই পরাজিত হয়েছিলো তৃণমূল৷
গত কয়েক মাস ধরে ইলেকশন-স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর বা পিকে অন্য অনেক কিছুর সঙ্গে এর কারনও খতিয়ে দেখেছেন৷ পিকে-র পর্যবেক্ষণ, স্থানীয় তৃণমূল কাউন্সিলরদের ভাবমূর্তি নিয়ে এলাকায় প্রশ্ন আছে৷
বেশিরভাগ কাউন্সিলরই জনসংযোগে আগ্রহ হারিয়েছিলেন৷ সে সবেরই প্রতিফলন ঘটেছিলো ভোটবাক্সে৷ আসন্ন পুরভোটের প্রাক্কালে তাই পিকে’র প্রাথমিক পরামর্শ, প্রয়োজনে ঢালাও বদল করতে হবে তৃণমূলের প্রার্থীতালিকা৷ স্বচ্ছ ভাবমূর্তি এবং এলাকার সাধারন মানুষের পছন্দের নামকেই ভোটে দলের প্রার্থী করার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন পিকে৷ দলের তরফে এই প্রস্তাবে প্রথমদিকে প্রশ্ন তুলে বলা হয়েছিলো, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন মুখ বেশি সামনে আনা একটু ঝুঁকির হতে পারে৷ কিন্তু বিধানসভার তিন উপনির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের ভিত্তিপ্রস্তরই ছিলো অঙ্ক কষে প্রার্থী বাছাই৷ এক্ষেত্রে পিকে’র পরামর্শে তৃণমূল প্রার্থী করে সঠিক ভাবমূর্তিসম্পন্ন মুখকে৷ এখানেই বিরোধীরা বেশ কয়েক কদম পিছিয়ে যায়৷ প্রার্থীদের বিরুদ্ধে সেভাবে অভিযোগই তুলতে পারেনি বিরোধীরা। তিন কেন্দ্রের ভোটাররা তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদেরই সমর্থন করেছেন।
সূত্রের খবর, উপনির্বাচনে প্রার্থী চয়নে বেনজির সাফল্য মেলার পর আগামী পুরভোটের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও সম্ভবত পিকে’র কৌশলেকেই সবুজ সংকেত দিতে চলেছে তৃণমূল৷ প্রশান্ত কিশোরের প্রার্থী-পরিকল্পনায় এখন চূড়ান্ত ঘষামাজা চলছে৷ দলের সিলমোহর লেগে গেলে আসন্ন পুরভোটে হয়তো রেকর্ডসংখ্যক তৃণমূল কাউন্সিলর দলের প্রার্থীপদ নাও পেতে পারেন। তবে পিকে-র প্রস্তাব এখনও বিবেচনাধীন৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...