Monday, April 6, 2026

ফাস্ট্যাগ বাধ্যতামূলক করল কেন্দ্র, বাড়ল সময়সীমা

Date:

Share post:

টোল প্লাজায় সময় বাঁচাতে গাড়িতে লাগাতে হবে ফাস্ট্যাগ। সময়সীমা আগে দেওয়া হয়েছিল আগামী ৯ ডিসেম্বরের মধ্যে। কিন্তু তা বাড়িয়ে আগামী ১৫ ডিসেম্বর করা হয়েছে। জানা গিয়েছে, এই সময়ের মধ্যে গাড়িতে ফাস্ট্যাগ লাগানো বাধ্যতামূলক।

শুক্রবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখনও বহু মানুষ এই ট্যাগ লাগিয়ে উঠতে পারেননি। তাঁদের কথা মাথায় রেখেই ১৫ দিন সময়সীমা বাড়ানো হল। এই ট্যাগ থাকলে টোল প্লাজাগুলোতে লাইনে দাঁড়াতে হবে না। গাড়ি না থামিয়েই এই ট্যাগের মাধ্যমে মেটানো যাবে টোলের টাকা। ট্যাগের সঙ্গে যুক্ত থাকা অ্যাকাউন্ট (ওয়ালেট) থেকেই কেটে নেওয়া হবে ওই টাকা। তবে এর জন্য ফাস্ট্যাগ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতে হবে। ব্যাঙ্ক, ই-কমার্স সংস্থা ও ওয়ালেট মারফত কেনা যাবে এই ট্যাগ।

প্রতিটি টোল প্লাজ়াতেও ওই ট্যাগ কেনার সুবিধা রাখছে এনএইচএআই। জনা গিয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তিতে কাজ করবে ফাস্ট্যাগ। টোল প্লাজা দিয়ে যাওয়ার সময় এই ট্যাগ স্ক্যান করলেই পাসিং গেট খুলে যাবে। ফলে সকলের সময় বাঁচবে বলেই মনে করা হচ্ছে। তবে এই ফাস্ট্যাগ সম্পর্কে আগে সাধারণের মধ্যে ধারণা জাগাতে হবে বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...