Saturday, April 4, 2026

‘আজকাল’ নিয়ে বাড়াবাড়ি ঠিক হবে না, মতামত বিজেপিতেই

Date:

Share post:

একটি হেডিং অপছন্দ হয়েছে। “মমতা 3, বিষ 0” ভাষাতে আপত্তিও আছে। কিন্তু তাই বলে ‘আজকাল’ কাগজের বিরুদ্ধে বাড়াবাড়ি কোনো পদক্ষেপ ঠিক হবে না। মতামত উঠেছে বিজেপির মধ্যে থেকেই। এই অংশের বক্তব্য, চিঠি বা আইনি প্রতিবাদ ঠিক আছে। কিন্তু বিক্ষোভ বা কোনো সেধরণের কর্মসূচিতে গেলে সেটা ভুল হবে। সংবাদপত্রের একটি হেডিংয়ে আপত্তি থাকতেই পারে। কিন্তু বাড়াবাড়ি করলে বিজেপির গায়ে সংবাদপত্রের স্বাধীনতার বিরোধী বলে তকমা লেগে যাবে। তাছাড়া অনেকেই হেডিংএ ‘বিষ’ কথাটা সমর্থন করছেন না। তাঁরা বিজেপির বিরোধী হলেও এই ক্ষেত্রে শব্দপ্রয়োগে সহমত না। কিন্তু বিজেপি গোলমাল করলে এরাও বিরক্ত হবেন। আজকাল অফিসে পুলিশ পাহারা বসেছে। বিষয়টি স্পর্শকাতর। তাই এই বিষয়ে আর বেশি বাড়াবাড়ি চান না বিজেপির দায়িত্বশীল অংশ।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...