Monday, June 15, 2026

আট পাকে বাঁধা পড়লেন ‘দঙ্গল গার্ল’

Date:

Share post:

বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ‘দঙ্গল গার্ল’ ববিতা ফোহাট। কিন্তু এর মধ্যেও রয়েছে একটা টুইস্ট। সাত পাকে নয়, আট পাকে বাঁধা পড়েছেন ববিতা।

দীর্ঘদিনের বন্ধু তথা বিখ্যাত কুস্তিগীর বিবেক সুহাগের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। কিন্তু সাত পাকের জায়গায় আট পাক কেন? ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর বার্তা দেওয়ার জন্যই এই অভিনব উদ্যোগ নিয়েছেন ববিতা-বিবেক।

রবিবার বলালি গ্রামে খুব সাধারণভাবে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে দুই কুস্তিগীরের পরিবার ছাড়া কিছু বিদেশি কুস্তিগীররাও উপস্থিত ছিলেন। সকলের সামনেই এই অভিনব উদ্যোগ নেন এই নব দম্পতি।

আজ, সোমবার দিল্লিতে দুই পরিবারের পক্ষ থেকে এক রিসেপশন পার্টির আয়োজনও করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব সহ ক্রীড়া জগতের ব্যক্তিত্বদেরও আসার কথা।

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...