Tuesday, March 31, 2026

সুদানের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু 18 জন ভারতীয়র

Date:

Share post:

সুদানের সেরামিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু কমপক্ষে 23 জনের। তাদের মধ্যে 18 জন ভারতীয় রয়েছেন বলে নিশ্চিত করেছে সুদানের ভারতীয় হাই কমিশন। সূত্রের খবর, সুদানের সলোমি অঞ্চলে সেরামিক ফ্যাক্টরিতে এলপিজি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। তীব্রতা এতটাই ছিল যে, সঙ্গে সঙ্গেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় কারখানা চত্বর। দমকল ও নিরাপত্তা কর্মীদের বহুক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সুদানের প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণে কারখানাটা সম্পূর্ণ পুড়ে গিয়েছে। কারখানার শ্রমিকরা জানান, বিকট শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায়। সবাই প্রাণভয় পালাতে শুরু করেন। সুদান সরকারের অভিযোগ, কারখানাতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

বিস্ফোরণে সব মিলিয়ে 130 জন আহত হয়েছেন বলে খবর। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তার মধ্যেও রয়েছেন 7 ভারতীয়। চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। কিন্তু চিকিৎসায় প্রয়োজন প্রচুর রক্ত। তাই স্থানীয়দের রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে সুদান সরকার।
ওই কারখানাটিতে 68 জন ভারতীয় কাজ করতেন। বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, গুজরাট ও তামিলনাড়ু থেকে সেখানে গিয়েছেন শ্রমিকরা। এদিকে এই খবর প্রকাশিত হওয়ার পরেই চিন্তায় পড়েছেন সুদানে কাজ করতে যাওয়া শ্রমিকদের আত্মীয়রা। বিদেশ মন্ত্রকের মাধ্যমে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...