Thursday, June 25, 2026

এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

বিনামূল্যে পরিষেবা দেওয়া তাঁর সকারের কাছে নতুন বিষয় নয়। ফের বিনামূল্যে পরিষেবা ঘোষণা করল তাঁর সরকার।
বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই আবারও কল্পতরু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ঘোষণার পর আজ, বুধবার ফের চমক দিলেন আম আদমি পার্টির প্রধান। তাঁর ঘোষণা, প্রতি মাসে দিল্লিবাসী বিনামূল্যে ১৫ জিবি ইন্টারনেট পরিষেবা পাবেন। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে দিল্লি সরকারের এই প্রকল্প।

যা নিয়ে ইতিমধ্যে শহরজুড়ে ১১ হাজার হটস্পট বসানোর কাজ শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। কোনও ব্যক্তি তাঁর মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে এই ওয়াই ফাই পরিষেবা পাবেন।

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...