Saturday, April 4, 2026

আজই কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পাবে বিতর্কিত নাগরিকত্ব বিল

Date:

Share post:

আর ‘সময় নষ্ট’ নয়৷ সবকিছু ঠিকঠাক থাকলে আজ বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য পেশ করা হবে ‘নাগরিকত্ব সংশোধনী বিল’৷ সংসদের চলতি শীতকালীন অধিবেশনে সরকারের হাতে আর বেশিদিন নেই৷ তার মধ্যেই কেন্দ্র সংসদে পেশ করতে চায় নাগরিকত্ব সংশোধনী বিল৷ সংসদে এই বিল পেশ ও পাশের আগে সব কাজ প্রায় সেরে ফেলেছে বিজেপি তথা কেন্দ্র৷ আজ মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরেই বিল পেশ হবে সংসদে৷ বিল পেশ হলে সংসদে ‘ঝড়’ উঠতে পারে, তাই দলের সব সাংসদকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করার পরে কাকে কী বলতে হবে, বিরোধীদের কোন সমালোচনার জবাব দিতে হবে সেই বিষয়ে সবাইকে পরামর্শ দিয়েছেন বিজেপি সভাপতি৷ সূত্রের খবর, মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠকেই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দলীয় সাংসদদের একাধিক নির্দেশ দিয়েছেন বিজেপি সভাপতি৷ সংখ্যার হিসেবে লোকসভায় বিল পাশ করাতে সরকারের কোনও সমস্যা নেই৷ অনায়াসেই পাশ হওয়ার কথা নাগরিকত্ব সংশোধনী বিল৷ তবে সমস্যা হতে পারে রাজ্যসভাতে৷

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...