Tuesday, June 9, 2026

স্টুডিওটা উঠে গেল! কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

ফটো এডিটিং বা কম্পিউটার গ্রাফিক্স নয়। আসল। একটু অন্যরকম সেজেগুজে।

অন্যরকম স্টুডিওটা দেখে বেশ মজা লেগেছিল। এখন এতকাল পর খবর পেলাম সেটা উঠে গেছে। তাই সেখানে তোলা দুচারটি ছবির একটি পোস্ট করলাম।

লন্ডন। উইন্ডসর ক্যাসেলের ঠিক উল্টোদিকে সরু গলি। তাতে কিছু উপহারসামগ্রীর দোকান, কিছু রেস্তোরাঁ আর এই অভিনব স্টুডিওটি।

প্রথম দেখি সম্ভবত ২০০৫-এ, তারপর ২০০৯/১০-এ ( বিশেষজ্ঞদের জন্য বলে রাখি, তখন জীবনে সারদা মিডিয়ার চাকরিটা আসে নি)।

এই স্টুডিওতে অতীতের ইউরোপীয় রাজারানি, সেনাপতিদের নানা পোশাক। সিংহাসন। আসবাব। পরচুলো। সেইসব পরে ছবি তোলা। মূলত পর্যটকদেরই জন্য। কোন সময়ের কার মত পোশাক, সেইসব গল্প শোনাটাও বাড়তি পাওনা। মেক আপে একটু সময়। ছবি তোলা। তারপর পাশে একটু ঘোরাঘুরি করে এলেই হাতেগরম প্রিন্ট। লোকদুটিও ছিলেন মজাদার। আড্ডাবাজ।

অতএব ছবি তুলেছিলাম। পরেও গেছি। একবার আমার সঙ্গে চিত্রসাংবাদিক শ্রীমান শুভময়ও ছিল। চেনাশোনা কেউ লন্ডন গেলে বলতাম উইন্ডসরের ঐ স্টুডিওর অভিজ্ঞতাটা নিয়ে আসতে। এসব লুপ্তপ্রায়।

এখন শুনলাম, স্টুডিওটা উঠে গেছে।

মানুষ বোধহয় আর পিছন দিকে তাকাতে চায় না। সবাই ছুটছি সামনে।

এইসব স্টুডিওকে তো হারিয়ে যেতে হবেই !

Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...