Monday, June 22, 2026

হত্যা-আত্মহত্যার ঘটনায় গ্রেফতার শ্যালক

Date:

Share post:

দুই সন্তানকে কুপিয়ে খুন। রেহাই পেলনা বাড়ির পোষ্য। শেষে ন’তলার ফ্ল্যাট থেকে নীচে ঝাঁপিয়ে আত্মঘাতী হলেন গুলশান বাসুদেব নামে এক ব্যক্তি। সূত্রের খবর, এই ঘটনায় এসএসপি সুধীর কুমার সিং জানিয়েছেন, ‘আমরা রাকেশ ভার্মাকে গ্রেফতার করেছি। তিনি গুলশান বাসুদেবের শ্যালক এবং গুলশানের আত্মহত্যার জন্য দায়ী। ভার্মা রিয়েল এস্টেটে বিনিয়োগের জন্য গুলশানের থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়েছিলন। তিনি গুলশানের কাছে সম্পত্তি হস্তান্তর করেননি বা তিনি সেই টাকা শোধও করেননি।’

উল্লেখ্য, দুই সন্তানকে কুপিয়ে খুন। এরপর বাড়ির পোষ্যকে। শেষে ন’তলার ফ্ল্যাট থেকে নীচে ঝাঁপিয়ে আত্মঘাতী হয়েছিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটছিল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরম আবাসনের বাসিন্দা গুলশান। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে এক মেয়েকে(১১) ও এক ছেলে(১৩) প্রথমে শ্বাসরোধ করে খুন করেন। পরে ছুরি দিয়ে তাদের গলা কেটে দেন। এর পরেই দুই স্ত্রীকে নিয়ে ন’তলা থেকে নীচে লাফিয়ে পড়েন তিনি। এমনকী খুন করা হয়েছে বাড়ির পোষ্য কেও। পুলিশ আরও জানিয়েছিল, ন’তলা থেকে ঝাঁপ দেওয়ার পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল এক মহিলার। অন্যজন মারাত্মকভাবে আহত হন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। নিহত দুই স্ত্রীর নাম পারভিন ও সঞ্জনা। তবে সূত্রের খবর, সঞ্জনা গুলশানের স্ত্রী নন বরং বিজেনেস পার্টনার। ব্যবসায়ীর ঘর থেকে মিলেছিল একটি সুইসাইড নোট। সেখানে রাকেশ ভার্মা অর্থাৎ গুলশানের শ্যালকের নাম পাওয়া গিয়েছিল। শেষকৃত্যের জন্য কিছু টাকা রেখে যাওয়ারও কথা লেখা রয়েছে ওই নোটে।

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...