Saturday, June 27, 2026

রাস্তায় ছাত্রীকে কটূক্তি, অপমানে কী করল ছাত্রী?

Date:

Share post:

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কটূক্তি। স্কুল থেকে বাড়ি ফেরার পথে অশ্লীল ভাষায় গালাগালি ও হেনস্থার অভিযোগ। সহ্য করতে না পেরেই, নবম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের শ্রীরামপুর সরদারপাড়া এলাকায়। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় ৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ, কালিয়াচক গার্লস স্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রীকে উত্যক্ত করতেন শাম্মি শেখ নামে স্থানীয় এক যুবক। তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু ছাত্রী সেই প্রস্তাবে রাজি হয়নি। তারপর থেকেই রাস্তায় বেরোলেই নাবালিকাকে উত্ত্যক্ত করতেন শাম্মি শেখ। এমনকী, শাম্মির পরিবারের সদস্যরাও ছাত্রীটিকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ।
এদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে অভিযুক্ত শাম্মির পরিবারের ৪ সদস্য কটূক্তি করে। এমনকী, তার হাত ধরে টানাটানি করা হয় বলেও অভিযোগ। বাড়িতে ফিরে বিষয়টি জানায় ওই ছাত্রী। তারপরই মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ। দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় যুবক সহ পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।


 

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...