Monday, May 18, 2026

তিলোত্তমার শিরোপায় বেনজির পালক, ঐতিহ্যবাহী রেস্তোরাঁ এবার ‘হেরিটেজ’

Date:

Share post:

তিলোত্তমার শিরোপায় এবার দৃশ্যমান হবে নজিরবিহীন পালক৷

ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট কলকাতার 14টি প্রাচীন, ঐতিহ্যবাহী ও জনপ্রিয় রেস্তোরাঁকে বেছে নিয়ে তাদের দিতে চলেছে “হেরিটেজ রেস্তোরাঁ”-র মর্যাদা ও স্বীকৃতি৷

কলকাতায় বেশ কিছুদিন আগে শুরু হয়েছে ‘হেরিটেজ ওয়াক’ ৷ সরকারি ও বিভিন্ন বেসরকারি সংস্থা পর্যটকদের এই
‘সিটি অফ জয়’ ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নিয়েছে৷ এই ঘুরিয়ে দেখানোর নাম’ই ‘হেরিটেজ ওয়াক’৷ এই ওয়াকের মধ্যেই শহরের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় রেস্তোরাঁ অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছিলো৷ দীর্ঘদিন ধরে বাছাই পর্ব শেষ করার পর এবার ওই হেরিটেজ ওয়াকের মধ্যে নিয়ে আসা হচ্ছে এই 14টি রেস্তোরাঁ ৷

এবার দেখা যাক শহরের কোন 14টি রেস্তোরাঁ এই স্বীকৃতি পেলো ?
তালিকায় আছে :

মোকাম্বো

 

• সিরাজ

• কোয়ালিটি রেস্টুরেন্ট

• দিলখুশা কেবিন

• প্যারামাউন্ট

• অ্যালেন কিচেন

• নিরঞ্জনাগার

• ইয়ে চাও রেস্টুরেন্ট

• ইন্ডিয়ান কফি হাউস

 

• ভীম নাগ

 

• গিরিশ চন্দ্র দে ও নকুড় চন্দ্র নন্দী

 

• সাবির হোটেল

• কে সি দাস

 

এই তালিকার বেশির ভাগ রেস্তোরাঁই চালু হয়েছে দেশ স্বাধীনের আগে৷ পুরনো কলকাতা আর নতুন কলকাতার নীরব সাক্ষী এই রেস্তোরাঁগুলি৷
যুগ যুগ ধরে সমান পরিচিত ও জনপ্রিয় এই রেস্তোরাঁগুলি এবার পেতে চলেছে ‘হেরিটেজ’ মর্যাদা ৷ শহরের ইতিহাসের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে এই রেস্তোরাঁগুলিও৷

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...