Sunday, June 28, 2026

পেঁয়াজের দামে লাগান টানতে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

Date:

Share post:

কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, আকাশছোঁয়া পেঁয়াজের দাম। কমার নামগন্ধ নেই, বরং দিনের-পর-দিন তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্তমানে পেঁয়াজের বাজার মূল্য ১৫০ টাকা। এভাবে চলতে থাকলে চলতি সপ্তাহেই ডাবল সেঞ্চুরি করবে পেঁয়াজ মূল্য। পেঁয়াজের উৎপাদন কেন্দ্র নাসিকেও একই হাল।

এমতাবস্থায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসোয়ান, নরেন্দ্র সিং তোমর প্রমূখ।

কিছুদিন আগে কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, পেঁয়াজের দামে লাগাম আনতে তুরস্ক-সহ অন্যান্য দেশ থেকে থেকে আমদানি করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই পেঁয়াজ দেশে এসে পৌঁছায়নি। একইভাবে অন্য দেশে রফতানিও বন্ধ করা হয়েছে পেঁয়াজ। ফলে চাহিদার তুলনায় যোগান বৃদ্ধি পাওয়ায় দাম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় মোদির এই জরুরি বৈঠক থেকে কী সমাধান বেরিয়ে আসে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...