Tuesday, March 31, 2026

ক্রিকেট বিশ্ব স্তব্ধ বব উইলিসের প্রয়াণে

Date:

Share post:

ক্রিকেট বিশ্বের ভয়ঙ্কর পেস বোলার বব উইলিস প্রয়াত। প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৭০ বছর বয়সে চলে গেলেন ক্রিকেট দুনিয়ায় গুজ নামে খ্যাত ইংল্যান্ডের এই প্রাক্তন অধিনায়ক। ৯০টি টেস্টে তিনি নিয়েছিলেন ৩২৫টি উইকেট আর ৬৪টি ওয়ানডেতে ৮০টি উইকেট। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে প্রায় তিন বছর ধরে তিনি প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন। রেখে গেলেন স্ত্রী, কন্যা, ভাই ও বোনকে। উইলিস পরিবারের অনুরোধ, এই সময় তাঁদের বিরক্ত না করতে। ফুল অথবা আর্থিক অনুদান যেন প্রস্টেট ক্যান্সার সংস্থাকে দেওয়া হয়। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, তাঁর আত্মার শান্তি কামনা করি। ক্রিকেট জগত উইলিসের অভাব অনুভব করবে।

১৯৭১ সালে অ্যালান বর্ডার আহত হলে মাত্র ২১বছর বয়সে ইংল্যান্ড দলে জায়গা পান উইলিস। সেবার ৪ টেস্টে ১২টি উইকেট নিয়েছিলেন। তারপর ৬ফুট ৬ইঞ্চি উচ্চতার এই ফাস্ট বোলার টানা ১৪ বছর খেলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট। ১৯৮৪ সালে অবসর নেওয়ার পর ক্রিকেট ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন। ১৯৮১ সালে অ্যাশেজ সিরিজে বিধ্বংসী হয়ে উঠেছিলেন উইলিস। তৃতীয় টেস্টে হেডিংলিতে তিনি ৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৮ রানে হারাতে দলকে সাহায্য করেন। সতীর্থ পল অ্যালট বলেন ৪০ বছরের পরিচয় আমাদের। ওর ভিতরে থ্রি বোলিং দেখা একটা অভিজ্ঞতা। আরেক কিংবদন্তী ইয়ান বোথাম বলেন, উইলিস-বোথাম জুটি ভেঙে গেল। স্মৃতি আজ ভারাক্রান্ত।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...