Saturday, June 20, 2026

বিরাটই এক নম্বরে

Date:

Share post:

স্টিভ স্মিথকে সরিয়ে ফের আইসিসি ক্রিকেট র‍্যাঙ্কিয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যদিও স্মিথের (৯২৩) সঙ্গে বিরাটের (৯২৮) পয়েন্টের ফারাক মাত্র ৫। বাংলাদেশের বিরুদ্ধে কোহলির সেঞ্চুরি আর পাকিস্তানের বিরুদ্ধে স্মিথের ব্যাটিং ব্যর্থতার কারণে এই ফলাফল। দীর্ঘ প্রায় তিন মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় যশপ্রীত বুমরা নেমে এসেছেন পাঁচ নম্বরে, অন্যদিকে অশ্বিন রয়েছেন ৯নম্বরে। অন্যদিকে ভারতের সহঅধিনায়ক রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে আরেকটি ৬ মারলেই ৪০০ ক্লাবের সদস্য হবেন। তাঁর আগে থাকবেন দুজন — ক্রিস গেইল ৫৩৪ ও শাহিদ আফ্রিদি ৪৭৬।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...