Tuesday, March 10, 2026

চাঁদে বাড়ি বানিয়ে বিশ্ববন্দিত তিন বাঙালি পড়ুয়া

Date:

Share post:

চাঁদে বাড়ি কেমন হবে ? কেমন হওয়া উচিত ? সেই নীল-নকশা বানিয়েই গোটা দুনিয়ার নজর কেড়ে নিলেন এ রাজ্যের তিন পড়ুয়া। তাঁদের তৈরি সেই নকশা ছিনিয়ে এনেছে আন্তর্জাতিক সম্মান। বিশ্বের ২ লক্ষ প্রতিযোগীর মধ্যে ‘সেরা- ৫০’-এ স্থান পেয়েছেন বাংলার সোহম মুখোপাধ্যায়, ঋষিতা ভৌমিক ও জিষ্ণা চক্রবর্তী। ইউরোপের ‘ভলিউম জিরো অ্যান ইন্টারন্যাশনাল ডিজাইন’ ম্যাগাজিন ‘মুন সেপশন’ নামে এক প্রতিযোগিতা করেছিলো৷ বিষয় ছিল, ” চাঁদে কী ধরনের বাড়ি বানানো হবে, তার নকশা তৈরি “। সেখানেই আসানসোলের কুলটির বাসিন্দা স্নাতকস্তরের আর্কিটেকচারের তৃতীয় বর্ষের পড়ুয়া সোহম মুখোপাধ্যায়, কলকাতার ঋষিতা ভৌমিক এবং জিষ্ণা চক্রবর্তীর তৈরি নকশা স্বীকৃতি পেয়েছে। শংসাপত্র দিয়ে সম্মানিতও করা হয়েছে তাঁদের। চাঁদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি বিশেষ বর্মের মধ্যে প্রযুক্তিগত বাড়ি তৈরির পাশাপাশি ভার্টিকাল গার্ডেন তৈরিরও নকশাও রয়েছে। চাঁদেরই মাটিতে বিশেষ রাসায়নিক মিশিয়ে থ্রিডি প্রিন্টেড বাড়ি তৈরির পরিকল্পনা করেছেন ওই তিন বাঙালি তরুণ গবেষক। তবে এই বিজ্ঞান গবেষণা বাস্তবে সফল হবে কিনা, তা ভবিষ্যতই বলবে৷

এই নকশা করা হয়েছে চাঁদের যে অংশে বরফের খোঁজ পাওয়া গিয়েছে, সেই অংশের কথা মাথায় রেখে৷ সেখানেই দশজন পর্যটক ও পাঁচজন বিজ্ঞানী থাকার মতো বাড়ি তৈরি হবে। রান্না ঘর, মেডিক্যাল রুম থেকে স্টোর রুমের নকশাও রয়েছে। ‘বর্মের’ ভিতর থাকা লঞ্চপ্যাডে ফাইবার, অ্যালুমিনিয়ামের তার ও পাইপ দিয়ে বাড়ির মডেল তৈরি হয়েছে।

নকশা তৈরির অন্যতম কারিগর কুলটির মিঠানি হাইস্কুলের প্রাক্তন ছাত্র সোহম মুখোপাধ্যায় একটি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় বলেন, “চাঁদের অভিকর্ষ বল পৃথিবীর ছয় ভাগের এক ভাগ, সেই কথা মাথায় রেখেই মাইক্রোগ্র্যাভিটি মোকাবিলা করে চাঁদের মাটির সঙ্গে অ্যারোগেট মিশিয়ে বিশেষ বর্ম তৈরি করা হয়েছে। জীবাণুর হামলা, যাবতীয় বিকিরণের হাত থেকে বাঁচতে ‘রক্ষাকবচে’ মুড়ে রাখবে এই বর্ম।” তবে চাঁদে বাড়ি বানিয়েই থামতে চান না এই তিন পড়ুয়া। ওদের চোখে আছে আরও নতুন কিছু করার।

spot_img

Related articles

সাপ্লিমেন্টারি তালিকার প্রতিশ্রুতি: নিরাপত্তার সব দায় রাজ্যের, সীমান্ত সুরক্ষা-প্রশ্ন এড়ালেন জ্ঞানেশ কুমার

পেশাদারী কেন্দ্রীয় বাহিনী। ১০০ শতাংশ ওয়েব কাস্টিং। নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিল জাতীয় নির্বাচন...

নতুন প্রতিভা খোঁজে স্পেশ্যাল অলিম্পিকের আয়োজন জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা

সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তারাপুর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি এবং স্পেশ্যাল অলিম্পিক ভারত ওয়েস্টবেঙ্গল শাখার যৌথ উদ্যোগে হাওড়া জেলার বাগনানে...

অসহায় ব্রাহ্মণদের পাশে দাঁড়িয়েছেন মমতা: ধর্নামঞ্চ থেকে সম্প্রীতির বার্তা সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ইন্দ্রনীলের

ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধর্নামঞ্চ থেকে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিলেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ব্রাঞ্চের প্রেসিডেন্ট মহারাজ ইন্দ্রনীল।...

পপ তারকা রিহানার বাড়িতে হামলা! চলল কয়েক রাউন্ড গুলি, চাঞ্চল্য হলিউডে

হলিউড গায়িকা রিহানাকে (Pop Singer Rihanna )খুনের চেষ্টা! গায়িকার লস অ্যাঞ্জেলসের বাড়িতে হামলা, ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের কেসও...