Monday, June 22, 2026

পঞ্চায়েত দখল ঘিরে উত্তপ্ত তুফানগঞ্জ

Date:

Share post:

নতুন করে উত্তপ্ত তুফানগঞ্জ। ২ নম্বর ব্লকের মহিশকুচি ১ গ্রাম পঞ্চায়েত এলাকা। বৃহস্পতিবার সকালে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা অফিসে ঢুকতে গেলে বিজেপি সদস্যরা বাধা দেন বলে অভিযোগ। দুপক্ষের ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায়।

পাশাপাশি, বিডিও-র গাড়িতেও ভাঙচুর করা হয়। পুলিশবাহিনী ঘটনাস্থলে তাদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ।

বিজেপি এলাকায় বোমাবাজি করে বলে তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে। দিন কয়েক আগে এই গ্রাম পঞ্চায়েত দখল ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। তারপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর এদিন নতুন করে সংঘর্ষ সৃষ্টি হওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...