Monday, June 22, 2026

স্ক্রাব টাইফাসে ছাত্রীর মৃত্যু, বিক্ষোভ-আতঙ্ক বহরমপুরে

Date:

Share post:

বহরমপুরের বেসরকারি হাসপাতালে স্ক্রাব টাইফাসে মৃত্যু হল এক কিশোরীর। তামান্না ফিরদৌস নামে বছর পনেরোর ওই কিশোরী বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। তার বাড়ি কর্ণসুবর্ণের ডাবকাই গ্রামে। বুধবার বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ তামান্নার মৃত্যু হয়। এরপর বাড়ির লোকজন চিকিৎসার গাফিলতিতে মৃত্যু বলে অভিযোগ জানায়। হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীকে ভর্তি নেওয়ার পরেই নানা পরীক্ষা করা হয়। পরীক্ষায় স্ক্রাব টাইফাসে জীবাণু পাওয়া গেলে চিকিৎসার শুরু হয়। বুধবার মধ্যরাতে অবস্থার অবনতি হলে আইসিইউ-তে স্থানান্তরিত করা ছাত্রীটিকে। বৃহস্পতিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে স্ক্রাব ট্রাইফাসে মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...