Sunday, April 5, 2026

গেটই খুলল না বিধানসভার, হেঁটে সাধারণ গেট দিয়ে বিধানসভায় রাজ্যপাল

Date:

Share post:

এটা লজ্জার। গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। বিধানসভার গেট খোলা না পাওয়া রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রতিক্রিয়া।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় হাজির রাজ্যপাল। কিন্তু বিধানসভার গেটই খুললা না। মার্শাল জানালেন গেট খোলার অনুমতি নেই। ফলে রাজ্যপাল বিধানসভার গেটের সামনেই দাঁড়িয়ে রইলেন। রাজ্যপাল জানতে চাইলেন, বিধানসভার অধিবেশন না হতে পারে, বিধানসভা তো বন্ধ নয়। আপনারা দেখুন রাজ্যের গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমার দফতর থেকে যোগাযোগ করা হয়। স্পিকার আমাকে আমন্ত্রণও জানান। মধ্যাহ্নভোজে আমাকে সস্ত্রীক আমন্ত্রণও জানানো হয়। তারপরেই সিদ্ধান্ত বদল হয়। আমি স্পিকারকে জানানোর পরেও কেন গেট খোলা রইল না জানতে চাইব। আমি আজ বিধানসভা ঘুরে দেখতে চেয়েছিলাম। দেখবও। এরপরেই তিনি সাধারণের জন্য খোলা গেট দিয়ে প্রবেশ করেন বিধানসভায়।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...