Monday, March 30, 2026

মেট্রো-যাতায়াতে বাড়তি খরচ আজ থেকেই

Date:

Share post:

এবার মেট্রো-যাতায়াতেও বাড়তি কড়ি গুনতে হবে যাত্রীদের । মেট্রোয় নতুন ভাড়া চালু হলো আজ, বৃহস্পতিবার থেকেই৷ ৬ বছর পর ভাড়া বাড়লো কলকাতা মেট্রোয়। আগে প্রথম পাঁচ কিমি পর্যন্ত ভাড়া ছিল ৫ টাকা। এবার প্রথম ২ কিমিতে এই টাকা দিতে হবে। গত ২৬ নভেম্বর দাম বাড়ানোর কথা ঘোষণা করে কলকাতা মেট্রো৷ এখন থেকে মেট্রোর

ন্যূনতম ভাড়াা ৫ টাকা থাকলেও দূরত্ব কমছে। ২ কিমির বেশি যাতায়াতেই গুণতে হবে বাড়তি ভাড়া। তারপর প্রতি স্টেজে ৫ টাকা ভাড়া বাড়ছে।

[] ২-৫ কিমি- ৫ টাকা থেকে ১০ টাকা

[] ৫-১০ কিমি- ১০ টাকা থেকে ১৫ টাকা

[] ১০-১৫ কিমি- ১৫ টাকা থেকে ২০ টাকা

[] ২০-২৫ কিমি- ২৯ টাকা থেকে ২৫ টাকা

২০১৩ সালে শেষবার মেট্রোর ভাড়া বেড়েছিল। তারপর মেট্রোর খরচ বাড়লেও ভাড়ায় বদল হয়নি। এরমধ্যে মেট্রোয় একের পর এক বিপত্তি। কখনও রেকে ত্রটি, কখনও প্রযুক্তিগত সমস্যা। মেট্রোর অপারেটিং রেশিও ২৪৮ টাকা ৷ অঅর্থাৎ১০০ টাকা আয় করতে খরচ ২৪৮ টাকা ! যাত্রীদের বক্তব্য, পরিষেবা ভাল হলে বেশি ভাড়া দিতে অসুবিধা নেই। কিন্তু পরিষেবা যে ভাল হবে, সেই নিশ্চয়তা দেবে কে ?

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...