Wednesday, March 25, 2026

মরিচ স্প্রে নিয়ে মেট্রোয় উঠতে পারবেন মহিলারা, হায়দরাবাদে জারি নোটিশ

Date:

Share post:

মরিচ স্প্রে নিয়ে মেট্রোয় উঠতে পারবেন মহিলারা, হায়দরাবাদে জারি নোটিশ। এবার থেকে হায়দরাবাদে মেট্রো চড়ার সময় মহিলারা সঙ্গে রাখতে পারবেন মরিচ স্প্রে। বুধবার নোটিশ জারি করে একথা জানিয়ে দেওয়া হয়। এছাড়াও তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে নারী সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

হায়দরাবাদ কাণ্ড থেকে শিক্ষা নিয়েই নারী সুরক্ষায় নয়া সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ডিরেক্টর এনভিএস রেড্ডি বলেন, “এবার থেকে মরিচ স্প্রে নিয়েও বিভিন্ন মেট্রো স্টেশনে ঢুকতে পারবেন মহিলারাও। আগে অগ্নিকাণ্ডের কথা ভেবে এসব নিয়ে মেট্রোয় উঠতে দেওয়া হত না। কিন্তু বর্তমানে নিরাপত্তার স্বার্থে এমন ভাবনা।” মেট্রো কর্তৃপক্ষের নয়া সিদ্ধান্তে খুশি মহিলা যাত্রীরা। নিশ্চিন্তে তাঁরা যাতায়াত করতে পারবেন বলেই জানান তাঁরা।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...